শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাব্বির রহমানকে ছয় মাসের জন্য নিষিদ্ধের সুপারিশ করেছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। বোর্ড মিটিংয়ে সভাপতির অনুমতি পেলে কাল থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এদিকে মোসাদ্দেক হোসেন সৈকতকে সর্তক করেছে ডিসিপ্লিনারি কমিটি।
সম্প্রতি ফেসবুকে ভক্তকে গালি দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেন সাব্বির। এর আগেও বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে।
গত বছর ডিসেম্বরে রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচ চলাকালে এক কিশোরকে মারধর করায় ঘরোয়া ক্রিকেটে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এর বাইরে ব্যক্তিগত জীবনেও বিশৃঙ্খলার অবিযোগ আছে সাব্বিরের বিরুদ্ধে।
এদিকে স্ত্রীর করা যৌতুকের মামলার পর মোসাদ্দেককে আপাতত সতর্ক করেছে ডিসিপ্লিনারি কমিটি। আসন্ন এশিয়া কাপের মূল স্কোয়াডে আছেন মোসাদ্দেক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: