খেলা

এশিয়ান গেমস হকি: দ.কোরিয়ার কাছে হেরেছে বাংলাদেশ

বাংলাদেশ হকি দল
বাংলাদেশ হকি দল

এশিয়ান গেমস হকিতে দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ। ম্যাচ শেষে আন্তর্জাতিক হকিকে বিদায় জানালেন ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন।

ইন্দোনেশিয়ায় পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে কোরিয়ানদের বিপক্ষে প্রথম ত্রিশ মিনিটেই চার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। এরপর আরো তিনটি গোল হজম করেন জিমি-চয়নরা। এশিয়ান গেমস হকিতে কখনোই পদক জেতেনি বাংলাদেশ।

২০০২ সালে সপ্তম হওয়াই ছিল গেমসের কোনো আসরে লাল-সবুজদের সর্বোচ্চ সাফল্য। এবারের গেমসে ওমান ও কাজাখস্তানকে হারিয়ে ভালো শুরু করে বাংলাদেশ।

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসের পরের আসরে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করেন জিমিরা। তবে মালয়েশিয়া ও পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় গোপীনাথ কৃষ্ণমূর্তির শিষ্যদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ