খেলা

মাহমুদউল্লাহের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেল সেন্ট কিটস

মাহমুদউল্লাহের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেল সেন্ট কিটস
মাহমুদউল্লাহের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেল সেন্ট কিটস

ক্যারিবিয়ার প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইজা তালাওয়াসের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ উইকেটের বড় জয় পেল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। আর দলের এ জয়ে অপরাজিত দুর্দান্ত ব্যাটিং করে অবদান রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথমে ব্যাট করা জ্যামাইকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে। জবাবে সেন্ট কিটস ব্যাটিংয়ে নামলে বৃষ্টি হানা দেয়। পরে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১ ওভারে তাদের নতুন টার্গেট দাঁড়ায় ১১৮। যা ৫ বল বাকি থাকতেই তুলে না ক্রিস গেইলের নেতৃত্বে দলটি।

ওয়ার্নার পার্কে ২০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে ফেলে সেন্ট কিটস। তবে এ সময় বৃষ্টির বাগড়া শুরু হয়। বৃষ্টি থামলে আম্পায়াররা নতুন টার্গেট দেন। সেখান থেকে ভ্যান ডার ডুসেন ও মাহমুদউল্লাহ’র অপরাজিত ব্যাটিং জেতা সেন্ট কিটসকে।

২৪ বলে ৪টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন ডুসেন। আর ১১ বলে দুটি চার ও সমান ছক্কায় ২৮ রান করেন মাহমুদউল্লাহ। এর আগে ওপেন করতে নেমে ২৪ বলে ৪১ রান আসে গেইলের ব্যাট থেকে।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রোভম্যান পাওয়েলের ৮৪ রানে ভর করে বড় স্কোর গড়ে জ্যামাইকা। ৪০ বলে ১১টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান পাওয়েল। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ করেন ফিলিপস।

সেন্ট কিটস বোলারদের মধ্যে দুটি উইকেট পান বেন কাটিং। একটি করে উইকেট তুলে নেন অ্যালেন, ব্র্যাথওয়েট ও জোসেফ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ