খেলা

স্প্যানিশ লিগ: হুয়েস্কাকে হারিয়েছে বার্সেলোনা

মেসি-সুয়ারেজ
মেসি-সুয়ারেজ

মেসি-সুয়ারেজ নৈপুণ্যে স্প্যানিশ লিগে গোল উৎসব করেছে বার্সেলোনা। লাতিন আমেরিকার দুই তারকার জোড়া গোলে হুয়েস্কাকে ৮-২ ব্যবধানে বিধ্বস্ত করেছে তারা।

খেলার শুরুতে যদিও নবাগত হুয়েস্কা বার্সাকে চমকে দিয়েছিল। হুয়ান হার্নান্দেসের কল্যাণে প্রথম লিড তারাই নেয়। খেলায় ফিরতে বেশি সময় নেয়নি বার্সা। ইভান রাকেতিচের এগিয়ে দেয়া বল পেয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোল আদায় করে নেন মেসি।

হুয়েস্কার খেলোয়াড়ের আত্মঘাতী গোলে বার্সার লিড দ্বিগুণ হয়। এরপর আলবার নিচু ক্রস থেকে গোল করে ব্যবধান ৩-১ করে ফেলেন সুয়ারেজ। বিরতির তিন মিনিট আগে গ্যালারের গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ে টিকে থাকে হুয়েস্কা।

তবে বিরতির পর বার্সার সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। দেম্বেলে, রাকেতিচ, মেসি, আলবা ও সুয়ারেজ প্রত্যেকে গোল করলে ৮-২ ব্যবধানের বিশাল জয় পায় বার্সা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ