খেলা

বাংলাদেশ সফরে নেই ক্রেমার

গ্রায়েম ক্রেমার
গ্রায়েম ক্রেমার

হাঁটুর চোটে অক্টোবরের বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

বাংলাদেশে আসার আগে দক্ষিণ আফ্রিকায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। দুই সফরের জন্য জিম্বাবুয়ে দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছিলেন ক্রেমার। কিন্তু পুরনো চোটের কারণে গত সপ্তাহে সার্জারি করাতে বাধ্য হন তিনি।

জিম্বাবুয়ের ফিজিও আনেসু মুপোতারিঙ্গা জানিয়েছেন, পুনর্বাসন শেষে সুস্থ হতে ক্রেমারের ছয় থেকে আট সপ্তাহ লাগবে। ফলে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরে খেলতে পারবেন না তিনি।

ক্রেমার ছিটকে গেলেও অবশ্য চোট কাটিয়ে জিম্বাবুয়ে দলে ফিরেছেন কাইল জার্ভিস ও সলোমন মিরে। ৩০ সেপ্টেম্বর থেকে প্রোটিয়াদের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজ খেলবে জিম্বাবুয়ে।

এরপর অক্টোবরে বাংলাদেশে এসে তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ