খেলা

সাফ ফুটবলে আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশ

সাফ ফুটবল
সাফ ফুটবল

শুরু হচ্ছে দক্ষিণ এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের ১২তম আসর। যা দক্ষিণ এশীয় ফুটবলের বিশ্বকাপ হিসেবে পরিচিত। সর্বেশেষ এবং একবারই ২০০৩ সালে নিজ মাঠে অনুষ্ঠিত আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

এবারের আসরে ভুটানের বিপক্ষে মঙ্গলবার দিনের শেষ ম্যাচ দিয়ে নিজেদের সাফ মিশন শুরু করবে স্বাগতিক বাংলাদেশ।

দীর্ঘ ১৫ বছর পর শিরোপা পুনরুদ্ধারের মিশনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ভুটানের মুখোমুখি হবে লাল সবুজ জার্সিধারীরা। টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নিচ্ছে।

স্বাগতিক বাংলাদেশের সঙ্গে 'এ' গ্রুপের অন্য দলগুলো হচ্ছে নেপাল, ভুটান ও পাকিস্তান। এছাড়া, গ্রুপ বি’তে আছে ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

সাফের গত তিন আসরে ব্যর্থ হলেও এবার বাংলাদেশ দলের প্রস্তুতি বেশ ভাল। কাতার ও কোরিয়ায় প্রস্তুতি ক্যাম্পে অংশ নিয়েছে তারা।

ইন্দোনেশিয়ায় সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে জেমি ডে’র দল। তাই নিজেদের ইতিহাসে সাফের দ্বিতীয় শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী লাল সবুজের প্রতিনিধিরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ