খেলা

ফিফা বর্ষসেরা তালিকায় সালাহ-মদ্রিচ-রোনালদো, নেই মেসি

সালাহ-রোনালদো-মদ্রিচ
সালাহ-রোনালদো-মদ্রিচ

ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সালাহ, লুকা মদ্রিচ ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বাদ পড়েছেন লিওনেল মেসি।

আর সেরা কোচের সংক্ষিপ্ত মনোনয়নে আছেন ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম, ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যাওয়া জ্লাটকো ডালিচ আর রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা এনে দেয়া জিনেদিন জিদান।

২০০৬ সালের পর এ প্রথম ফিফার বর্ষসেরা তিন খেলোয়াড়ের মধ্যে মেসির নাম নেই। এর আগে উয়েফার বর্ষসেরা তিনজনের মধ্যেও ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। ব্যালন ডি অ'র থেকে আলাদা হয়ে যাওয়ার পর ফিফার ‘দ্য বেস্ট’ এর তৃতীয় সংস্করণ।

এর আগে দুবারই ট্রফি রোনালদোর হাতে উঠেছে। যদিও সম্প্রতি উয়েফার সেরা তিনে থেকেও পুরষ্কার জিততে পারেননি পর্তুগিজ তারকা। এ বছরের ইউরোপের সেরা খেলোয়াড়ের চূড়ান্ত তালিকায় এই তিনজনেরই নাম ছিল।

সেখান থেকে ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ উয়েফার বর্ষসেরা হয়েছেন এবার। ফিফার সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে আছেন মোহাম্মদ সালাহও। তবে বিশ্বকাপের পারফরম্যান্স মদ্রিচকে রোনালদো-সালাহর চেয়ে এগিয়ে রাখবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ