টেনিসে সর্বকালের সর্বোচ্চ ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের পথে আরেক ধাপ এগিয়েছেন সেরেনা উইলিয়ামস।
ইউএস ওপেনে নারী এককের শেষ চারে উঠেছেন মার্কিন তারকা।
এদিকে, পুরুষ এককের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। পাঁচ সেটের মহাকাব্যিক ম্যাচে ডমিনিক থিয়েমকে হারিয়েছেন গত আসরের চ্যাম্পিয়ন।
উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ডস্ল্যামজয়ী সেরেনা কোয়ার্টার ফাইনালের বাধা টপকেছেন ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে। চতুর্থ রাউন্ডের ম্যাচটি তিনি জিতেছেন ৬-৪, ৬-৩ গেমে। প্রথম সেটে ৪-২ গেমে পিছিয়ে থাকলেও লড়াই করে জয় ছিনিয়ে নেন টুর্নামেন্টের সপ্তোদশ বাছাই।
৩৬ বছর বয়সী সেরেনা এ নিয়ে নবমবারের মতো ইউএস ওপেনের শেষ চারে উঠেছেন।
এবার চ্যাম্পিয়ন হলে মার্গারেট কোর্টের সর্বকালের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসাবেন যুক্তরাষ্ট্র তারকা।