ফ্রেঞ্চ লিগ ওয়ানে লাল কার্ড দেখায় তিন ম্যাচ নিষিদ্ধ হলেন কিলিয়ান এমবাপে। ফরাসি লিগের ম্যাচে নিমের বিপক্ষে পিএসজি ৪-২ গোলে জয় পেলেও মারাত্মক ফাইলের শিকার হয়ে মেজাজ হারানোয় শাস্তি পান তিনি।
তরুণ এ স্ট্রাইকারের ক্যারিয়ারে এটিই প্রথম লাল কার্ড। শনিবার লিগ ওয়ানের ম্যাচের প্রথমার্ধে একবার হলুদ কার্ড দেখেন এমবাপে। শেষদিকে নিমের সাভানিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় তরুণ এই স্ট্রাইকারকে। একই ঘটনায় লাল কার্ড পান সাভানিয়াও।
বুধবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের ডিসিপ্লিনারি কমিটি এমবাপেকে তিন ম্যাচ আর সাভানিয়াকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করে। ক্যারিয়ারে প্রথমবার এমন শাস্তি পাওয়ায় পিএসজি ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলার।
যদিও তিনি মোটেও অনুতপ্ত নন বলে জানিয়েছে ফরাসি স্ট্রাইকার। আবারো এমন ঘটলে তিনি একই কান্ড করবেন বলে জানিয়েছেন এমবাপে।