খেলা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে 'এ' গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো লাল সবুজরা। এর আগে দিনের প্রথম খেলায় ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে নেপাল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আক্রমন ও পাল্টা আক্রমনে জমে ওঠে পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচ। দুই দলই একে অপরের রক্ষণে আধিপত্য বিস্তারের চেষ্টা করে খেলে। তবে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। বিরতির পর আক্রমনের ধার বাড়ায় উভয় দল।

খেলা যখন প্রায় ড্র এর দিকে এগুচ্ছিলো তখন ৮৫ মিনিটে হেড করে পাকিস্তানের জালে বল পাঠান ডিফেন্ডার তপু বর্মন। আগের ম্যাচেও বাংলাদেশের পক্ষে গোল করেছিলেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় পায় জেমি ডে'র শীষ্যরা। এর মধ্য দিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে উঠেছে বাংলাদেশ।

এদিকে, আরেক ম্যাচে, ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় তুলে নিয়েছে নেপাল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ