খেলা

এশিয়া কাপের স্কোয়াডে মুমিনুল হক

মুমিনুল হক
মুমিনুল হক

এশিয়া কাপের স্কোয়াডে যোগ হলো মুমিনুল হকের নাম— বিসিবি সভাপতির নির্দেশে ১৬তম সদস্য হিসেবে মুমিনুলকে যুক্ত করা হয়েছে দলে। এদিকে, এশিয়া কাপ থেকে দীর্ঘমেয়াদে বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সর হচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ১৬ সদস্যের আর আফগানিস্তান ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও, বিসিবি ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল। এর আগে নাজমুল হোসেন শান্ত আঙুলে চোট পাওয়ায়, তার পরিবর্তে মুমিনুলকে দলে নেয়া হবে বলে জানা গিয়েছিল।

তবে মুমিনুল এমনিতেই দলে যুক্ত হওয়ায়, শান্ত এশিয়া কাপে খেলতে না পারলে তার জায়গায় সৌম্যকে স্কোয়াডে নেওয়া হতে পারে। এশিয়া কাপে অংশ নিতে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা।

এদিকে, কোচ স্টিভ রোডস জানিয়েছেন, দলের প্রয়োজনেই আঙুলের চোট নিয়েও সাকিব এশিয়া কাপে খেলতে যাচ্ছেন।

আর অধিনায়ক মাশরাফির বিশ্বাস, বাংলাদেশের এবার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আছে। তবে সেজন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ