খেলা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল

 ব্রাজিল
ব্রাজিল

নেইমার ও রবার্তো ফিরমিনোর গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দারুণ শুরু করে ব্রাজিল। ১১ মিনিটেই গোল পেয়ে যায় দলটি। ডগলাস কস্তার ক্রসে দুর্দান্ত ভলিতে নিশানা ভেদ করেন ফিরমিনো। মুহুর্মুহু আক্রমণে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে ফেলেন সেলেসাওরা। নেইমার, ফাবিনিহো, ফিলিপে কুতিনহোর একের পর এক প্রচেষ্টা নস্যাৎ করে দেয় মার্কিন ডিফেন্ডাররা।

অবশেষে ৪৩ মিনিটে সাফল্য ধরা দেয়। ডি-বক্সে ফাবিনিহোকে গুরুতর ফাউল করেন উইল ট্রাপ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

ফলে ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তিতের শিষ্যদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ