রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে ভারত আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।
যদিও মালদ্বীপ ও শ্রীলঙ্কার ভাগ্য এখনো নির্ধারিত হয়নি। রোববার ভারত-মালদ্বীপ ম্যাচ ঠিক করে দিবে শেষ চারে নেপাল, পাকিস্তান ও ভারতের সঙ্গী হবে কোন দল।
মালদ্বীপ আজ ভারতের কাছে ১-০ গোলে হারলেও সেমিফাইনালের টিকেট পাবে গোল ব্যবধানের কল্যাণে।
তবে মালদ্বীপ ৩-০ বা এর চেয়ে বেশি গোল ব্যবধানে হারলে শেষ চারে খেলা নিশ্চিত হবে লঙ্কানদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: