এশিয়া কাপ খেলতে সন্ধ্যা দুবাই যাচ্ছে জাতীয় ক্রিকেট দল।
১৬ সদস্যের স্কোয়াডে থাকলেও এখনই দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব ও মাহমুদুল্লাহ।
টানা তিন আসর পর বাংলাদেশের বাইরে বসছে এশিয়া কাপ। এবারের আয়োজক সংযুক্ত আরব আমিরাত।
ঘরের মাঠে গত তিন আসরের দুবারই ফাইনাল খেলেছে টাইগাররা। এবারও শিরোপার লক্ষ্য নিয়েই দুবাই যাচ্ছে মাশরাফি বাহিনী।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে শনিবার দেশে ফিরেছেন মাহমুদুল্লাহ। তাই সোমবার দুবাই যাবেন তিনি। যুক্তরাষ্ট্রে থেকে সরাসরি আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিবেন সাকিব।
আঙুলে চিড় ধরায় তামিম এশিয়া কাপের আগে অনুশীলনে যোগ দিতে পারবেন কি-না তা নিয়ে সংশয় আছে।
যদিও টাইগার ওপেনার শিগগিরই সুস্থ হয়ে ওঠার আশায় আছেন। সেপ্টেম্বরেই অনুশীলনে ফিরতে পারেন ইনজুরিতে পড়া নাজমুল হোসেন শান্তও। এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কাও ।