খেলা

এশিয়া কাপের সব ম্যাচই আন্তর্জাতিক মর্যাদা পাবে: আইসিসি

আইসিসি
আইসিসি

এশিয়া কাপের সব ম্যাচই পাবে আন্তর্জাতিক মর্যাদা।

ওয়ানডে স্ট্যাটাস না পাওয়া দল হংকং ষষ্ঠ দল হিসেবে এশিয়া কাপে কোয়ালিফাই করায় প্রশ্ন উঠেছিলো।

হংকংয়ের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা পাবে কি-না— এই সংশয় দূর করতেই এশিয়া কাপের সবগুলো ম্যাচকেই আন্তর্জাতিক মর্যাদা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।

পাঁচ টেস্ট খেলুড়ে দলের সঙ্গে এবার এশিয়া কাপে খেলবে ওয়ানডে মর্যাদা না থাকা দল হংকং।

মালয়েশিয়ায় বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি।

আইসিসি জানিয়েছে, হংকংয়ের বিপক্ষে খেলা ম্যাচগুলোও আন্তর্জাতিক মর্যাদা পাবে।

এর আগে, গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় অনেক রেকর্ড লিপিবদ্ধ হয়নি।

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন, আগামীতে বিশ্বকাপবাছাই পর্বের সবগুলো ম্যাচও আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।

এদিকে, এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ