খেলা

অবশেষে ইউভেন্টাসের জার্সিতে গোলের দেখা পেল রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

অবশেষে ইউভেন্টাসের জার্সিতে গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইতালিয়ান সিরি আয় পর্তুগিজ তারকার জোড়া গোলে সাসসুয়েলোকে ২-১ এ হারিয়েছে ইউভরা।

এদিকে, অসাধারণ এক শটে ক্যারিয়ারের পাঁচশতম গোলের মাইলফলক স্পর্শ করেছেন জলাতান ইব্রাহিমোভিচ। তারকা স্ট্রাইকারের রেকর্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে টরোন্টোর কাছে ৫-৩ গোলে হেরেছে এলএ গ্যালাক্সি।

ইতালিয়ান লিগে আনুষ্ঠানিক অভিষেকের ৩২০ মিনিট পার করে গোলক্ষরা ঘোঁচান রোনালদো। দিবালা কর্ণার থেকে বল এগিয়ে দিলে বেনুচ্চি অসাধারণ এক শট নেন। কিন্তু তা সাসসুয়েলোর পোস্টে লেগে ফিরে আসলে ফাঁকা গোলপোস্টের সামনে বল পেয়ে যান সি আর স্যাভেন। সহজ সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি পর্তুগিজ উইঙ্গার।

ইউভেন্টাস তারকার দ্বিতীয় গোলটি আসে এমরে চানের পাস থেকে। ডি-বক্সের কাছাকাছি বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে নিজের গোলের সংখ্যা বাড়িয়ে নেন রোনালদো।

এদিকে, কারাতে কিকে ক্যারিয়ারের ৫০০তম গোল করে আবারো ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ইব্রাহিমোভিচ।

এমএলএসের ম্যাচে "স্পিনিং ব্যাকহিল ভলিতে" অবাক করা এক গোল করেছেন সুইডিশ তারকা। এখনো অবসর না নেওয়া ফুটবলারদের মধ্যে ইব্রার চেয়ে বেশি গোলের রেকর্ড আছে কেবল মেসি ও রোনালদোর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ