ক্যারিয়ার সেরা ১৪৪ রানের সুবাদে এশিয়া কাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকার তৃতীয় স্থানটি দখলে নিয়েছেন মুশফিকুর রহিম।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ বলে ম্যাচজয়ী ইনিংসটি খেলেন মুশফিক।
এশিয়া কাপে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ভিরাট কোহলির দখলে। গত ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রান করেছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার। হংকংয়ের বিপক্ষে ইউনিস খানের করা ১৪৪ রানের ইনিংসটি রয়েছে এরপর। সমান রান হলেও মুশফিকের চেয়ে কম বল খেলেছিলেন ইউনিস। পাকিস্তানি এই ক্রিকেটার খেলেছিলেন ১২২ বল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: