খেলা

শ্রীলঙ্কার বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে আফগানিস্তান

শ্রীলঙ্কার বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে আফগানিস্তান
শ্রীলঙ্কার বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে আফগানিস্তান

শ্রীলঙ্কাকে বিদায় করে বাংলাদেশকে সঙ্গে নিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে আফগানিস্তান।

আবুধাবিতে আফগানরা লঙ্কানদের হারিয়েছে ৯১ রানে।

শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ২৪৯ রানের লড়াকু পুঁজি গড়ে আফগানিস্তান। রহমত শাহ ৭২, ইহসানুল্লাহ ৪৫, হাসমতউল্লাহ ৩৭ ও শাহজাদ ৩৪ রান করেন।

লঙ্কানদের পক্ষে থিসারা পেরেরা একাই ৫ উইকেট নেন। জবাবে আফগান বোলারদের ঘূর্ণিতে কোনোমতে দেড়শোর কোটা পার করে শ্রীলঙ্কা।

১৫৮ রানে অলআউট হয় তারা। নবী, রশিদ, মুজিবুর ও গুলবাদিন নাঈব দুটি করে উইকেট নেন।

অসাধারণ এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার ফোর নিশ্চিত করে আফগানিস্তান।

গ্রুপের দুই ম্যাচের দুটিই হেরে বিদায় নেয় শ্রীলঙ্কা। সে সুবাদে নিজেদের প্রথম খেলায় জয় পাওয়ায়, এক ম্যাচ বাকী থাকতেই শেষ চারে উঠে যায় বাংলাদেশও। বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর আবুধাবিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আফগানদের মোকাবেলা করবে টাইগাররা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ