খেলা

দেশে ফিরল তানিম

দেশে ফিরল তানিম
দেশে ফিরল তানিম

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় মঙ্গলবার বিকেলে দেশে ফিরেছেন তামিম।

এদিকে, সাকিবের দেশে ফেরার ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য ছাড়ালেও টুর্নামেন্টের মাঝপথে টাইগার অলরাউন্ডার দেশে ফিরছেন না বলে জানা গেছে।

গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের বাম হাতের কবজিতে চোট পান তামিম। সে সময়ই জানা গিয়েছিল এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে তিনি আর খেলতে পারবেন না। তবে ব্যথা নিয়েও শেষদিকে ব্যাটিংয়ে নেমে তামিম অসংখ্য ক্রিকেট ভক্তের প্রশংসা কুড়িয়েছেন।

বিসিবি জানিয়েছে, ইনজুরি কাটিয়ে সুস্থ হতে দেশসেরা ওপেনারের অন্তত দুই থেকে তিন সপ্তাহ লাগবে।

এদিকে সোমবার রাত থেকে কিছু গণমাধ্যমে মেয়ে আলায়নার অসুস্থতার কারণে সাকিব দেশে ফিরে আসছেন বলে খবর বের হয়। যদিও পরে বিসিবির নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সাকিবের দেশ ফেরার সংবাদটি ভুল ছিল বলে একাধিক গণমাধ্যমে জানানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ