খেলা

মেসির অসাধারণ হ্যাটট্রিকে বার্সার জয়

লিওনেল মেসি
লিওনেল মেসি

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত শুরু বার্সেলোনার আর সেটা লিওনেল মেসির অসাধারণ হ্যাটট্রিকের জন্যেই।

গ্রুপ ‘বি’র ম্যাচে আইন্দহোভেনকে (পিএসভি) ৪-০ গোলে উড়িয়ে দেয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। বার্সার হয়ে অন্য গোলটি করেন উসমান দেম্বেলে।

মঙ্গলবার রাতে নেদারল্যান্ডস লিগ চ্যাম্পিয়ন পিএসভিকে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে আতিথিয়েতা জানায় বার্সা।

তবে অতিথিদের একের পর এক গোল বন্যায় ভাসিয়ে দেন স্বাগতিকরা।

ম্যাচের ৩১ মিনিটে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিকে প্রায় ২২ গজ দূর থেকে গোল করে দলের লিড নেন মেসি। পরে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় কাতালান শিবির। এরই ধারাবাহিকতায় ব্যবধান দ্বিগুণ হয় দলটির। ৭৪ মিনিটে প্রায় একক দক্ষতায় জোড়ালো শটে স্কোর শিটে নাম লেখান ফরাসি তারকা দেম্বেলে। এর তিন মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল করেন মেসি। তবে ৮১ মিনিটে দ্বিতীবার হলুদকার্ড দেখে স্যামুয়েল উমতিতি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।

যদিও একজন কম নিয়ে খেলেও বার্সাকে দমাতে পারেনি প্রতিপক্ষ পিএসভি। উল্টো ৮৭ মিনিটে নিজেদর হ্যাটট্রিক পূরণ করে নেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

ইউরোপ সেরার আসরে এ নিয়ে ১০৩টি গোলের মালিক হলেন পাঁচ বারের ব্যালন ডি‘অর জয়ী।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভালভার্দের শিষ্যরা।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে টটেনহ্যামকে ২-১ গোলে হারায় ইন্টার মিলান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ