খেলা

জুভেন্টাসের জয়, রোনালদোর লাল কার্ড

জুভেন্টাসের জয়, রোনালদোর লাল কার্ড
জুভেন্টাসের জয়, রোনালদোর লাল কার্ড

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে, করেছেন মিরালেম পিয়ানিচ। ম্যাচের ২৯ মিনিটেই লাল কার্ড দেখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের দুই-তৃতীয়াংশই দশজন নিয়ে খেলল জুভেন্টাস।

ম্যাচের ৪৩তম মিনিটে জোয়াও কানসেলোর বাঁ পায়ের শট ভ্যালেন্সিয়া গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে বল ফিরে আসে। এ সময় দলকে বিপদমুক্ত করতে গিয়ে কানসেলোকে ডি-বক্সের মধ্যেই ফাউল করে বসেন দানিয়েল পারেয়ো। পেনাল্টি থেকে গোল করেন পিয়ানিচ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভুল করে ভ্যালেন্সিয়া। ম্যাচের ৪৯তম মিনিটে লিওনার্দো বোনুচ্চিকে ফাউল করেন জেইসন মুরিয়ো। এবারও পেনাল্টিতে জাল কাঁপান পিয়ানিচ।

দশজনের জুভেন্টাসকে এরপর বেশ চেপে ধরেছিল ভ্যালেন্সিয়া। তবে গোলের দেখা পায়নি। ইনজুরি টাইমে একটি পেনাল্টি পেয়েছিল তারাও। হেড করার সময় গাব্রিয়েল পাউলিস্তার মুখে দানিয়েল রুগানির কনুই লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা।

তবে এমন সুযোগ হেলায় নষ্ট করেন ভালেন্সিয়া অধিনায়ক পারেয়ো। তার শটটি ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক ভয়চেখ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ