খেলা

রোমার বিপক্ষে রিয়ালের জয়

রোমার বিপক্ষে রিয়ালের জয়
রোমার বিপক্ষে রিয়ালের জয়

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ শুরু পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো রিয়াল। ইসকোর দারুণ নৈপুণ্যে ৪৫তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। রক্ষণ প্রাচীরের উপর দিয়ে বাঁকানো ফ্রি-কিকে গোলটি করেন ফরোয়ার্ড হিসেবে নামা এ স্প্যানিয়ার্ড। জায়গা থেকে নড়ার সুযোগ পাননি সুইডিশ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে তুরস্কের মিডফিল্ডার জেনগিস উন্দারের জোরালো শট লাফিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান রিয়ালের কেইলর নাভাস। পাল্টা আক্রমণে করিম বেনজেমার পাস ডি-বক্সে পেয়ে উড়িয়ে মারেন বেল।

পরের চার মিনিটে রিয়ালের আরও দুটি ভালো সুযোগ নষ্ট হয়। ওয়েলস ফরোয়ার্ড বেলের শট প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে ক্রসবারে বাধা পায়। ৫৮তম মিনিটে অবশেষে সাফল্যের দেখা পান বেল। মাঝমাঠের আগে থেকে মদ্রিচের লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই উইঙ্গার।

৮০তম মিনিটে ছোট ডি-বক্সের বাইরে এক জনকে কাটিয়ে মার্কো আসেনসিওর নেয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।

যোগ করা সময়ের প্রথম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চিয়তার ইতি টেনে দেন বেলের বদলি নামা মারিয়ানো। মার্সেলোর পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে বুলেট শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান অগাস্টে লিওঁ থেকে ফেরা স্প্যানিশ এ ফরোয়ার্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ