এশিয়া কাপ ক্রিকেটে 'এ' গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, দলীয় ৩ রানেই দুই ওপেনার ইমাম উল হক ও ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন শোয়েব মালিক। বাবর ৪৭ ও মালিক ব্যক্তিগত ৪৩ রানে বিদায় নিলে চাপে পড়ে পাকিস্তান।
ফাহিম আশরাফের ২১ ও মোহাম্মদ আমিরের অপরাজিত ১৮ ছাড়া অন্য ব্যাটসম্যানরা আর তেমন রান করতে না পারলে ৪৩ ওভার ১ বলে ১৬২ রানে অলআউট হয় শরফ্রাজ আহমেদের দল। কেদার যাদব ও জাসপ্রিত বুমরা নেন তিনটি করে উইকেট।
জবাব দিতে নেমে ভালো শুরু করে ভারত। উদ্বোধনী জুটিতে ৮৬ রান যোগ করেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। রোহিত ৫২ ও ধাওয়ান করেন ৪৬ রান।
এরপর আম্বাতি রাইডু ও দিনেশ কার্তিকের ব্যাটে ভর করে ৮ উইকেটের জয় তুলে নেয় ভারত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: