খেলা

আরব আমিরাতে যাচ্ছেন ইমরুল-সৌম্য

ইমরুল-সৌম্য
ইমরুল-সৌম্য

এশিয়া কাপে দলের সঙ্গে যোগ দিতে সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার।

প্রথম ম্যাচেই বাম হাতের কবজির ইনজুরিতে পড়ে দেশে ফেরেন ওপেনার তামিম ইকবাল। তার জায়গায় সুযোগ পাওয়া ওপেনার নাজমুল হোসেন শান্ত নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। দুই ম্যাচে করেছেন ১৪ রান।

তিন ম্যাচ খেলে আরেক ওপেনার লিটন দাশের ঝুলিতে মাত্র ১৩ রান। টপ অর্ডারের অফ ফর্ম ভালোই ভোগাচ্ছে টিম বাংলাদেশকে।

আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ভালো করতে পারেননি ব্যাটসম্যানরা। তামিমের অভাবটা টের পাওয়া যাচ্ছে ভালোভাবেই। তাই সুপার ফোরের বাকী ম্যাচগুলোর কথা ভেবে, ওপেনিংয়ে খেলে অভ্যস্ত ইমরুল ও সৌম্যকে দলের সঙ্গে যোগ দিতে বলেছে ক্রিকেট বোর্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ