খেলা

ভিয়েতনামকে হারাল বাংলাদেশের মেয়েরা

ভিয়েতনামকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভিয়েতনামকে হারাল বাংলাদেশের মেয়েরা

গ্রুপ পর্বে বাংলাদেশ এবং ভিয়েতনামের পয়েন্ট সমান ছিল।

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা তাই গ্রুপ সেরা হওয়ায় ছিল। তাতে বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে যায। এরপর দ্বিতীয়ার্ধে গোল করে তারা। মাঠ ছাড়ে ২-০ গোলের ব্যবধানের জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে।

রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হয় দু'দল।

রানার্সআপ হওয়া দলেরও সুযোগ ছিল পরের রাউন্ডে যাওয়ার। তবে তাদের সেরা দুই রানার্সআপ দলের মধ্যে থাকতে হবে সেই সমীকরণে। আর তাই বাংলাদেশের মেয়েদের কোচ গোলাম রাব্বানী জয় তুলে নিয়ে কাজটা এগিয়ে নেয়ার কথা বলেন। তার শিষ্যরা সেটা করে দেখিয়েছে।

বাংলাদেশ আগের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ২৫ গোল দেয়। ভিয়েতনামও দেয় ২৫ গোল। দু'দলের ম্যাচটি তাই সহজ ছিল না।

প্রথমার্ধে বাংলাদেশ এক গোল দিলেও ম্যাচ থেকে প্রতিপক্ষকে ছিটকে দিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের কিছু সময় পেরুতেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের নিয়ন্ত্রনণ নেয় তারা।

বাংলাদেশ সর্বশেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে হারায়। অন্যদিকে গেল শুক্রবার লেবাননকেও ৭ গোল দেয় ভিয়েতনাম।

মেয়েদের তাই হারার সুযোগ ছিল না এই ম্যাচে কারণ পয়েন্ট, গোল ব্যবধান এবং মুখোমুখি লড়াইয়ে সমান-সমান ছিল দুই দল।

জিতলে গ্রুপ সেরা, হারতে রানার্স আপ এই ছিল সমীকরণ। সমতা করলে হতো টাইব্রেকারে। তবে প্রথমার্ধে এগিয়ে থেকে বাংলাদেশ মেয়েরা ভালোর ইঙ্গিত দেয়। এরপর দ্বিতীয়ার্ধে ২-০ গোলে ম্যাচ বের করে নেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ