খেলা

ফ্রসিননের বিপক্ষে জিতেছে ইউভেন্টাস

ইউভেন্টাস
ইউভেন্টাস

আবারো ইউভেন্টাসের হয়ে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতালিয়ান সিরি আ'য় পর্তুগিজ তারকার নৈপুণ্যে ফ্রসিননের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইউভরা। এদিকে, লিওনেল মেসি গোল পেলেও স্প্যানিশ লিগে জিরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।

নিজের নতুন ক্লাবে সময়টা ভালোই যাচ্ছে রোনালদোর। প্রথম তিন ম্যাচে গোল না পেলেও, শেষ দুই ম্যাচে তিন গোল করে ফেলেছেন সি আর স্যাভেন। ফ্রসিননের বিপক্ষে ডেডলক ভাঙার কাজ করেন পর্তুগিজ উইঙ্গার।

খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে জোরালো শটে গোলদাতার খাতায় নাম লেখান তিনি। ইনজুরি টাইমে ফ্রেডেরিকো বার্নার্ডেশি ইউভেন্টাসের দ্বিতীয় গোলটি করেন।

এদিকে, লা লিগায় মেসির গোলে ভালো শুরু করেছিল বার্সা। তবে প্রথমার্ধেই ফরাসি ডিফেন্ডার লেঙ্গেট লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় ভালভারদের শিষ্যরা।

জিরোনার উরুগুইয়ান ফরওয়ার্ড স্টুয়ানি এরপর একাই দুই গোল করে বার্সাকে বিপদ বাড়িয়ে দেন। যদিও দ্বিতীয়ার্ধে পিকের হেডে খেলায় সমতা আনে কাতালানারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ