খেলা

এশিয়া কাপ: ভারতের মুখোমুখি আফগানিস্তান

ভারতের মুখোমুখি আফগানিস্তান
ভারতের মুখোমুখি আফগানিস্তান

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরের ম্যাচে আজ (মঙ্গলবার) ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

এরই মধ্যে সুপার ফোরের দুই ম্যাচে জিতে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। সুপার ফোরে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশকে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে টিম ইন্ডিয়া। ফাইনালের আগে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে মেন ইন ব্লুরা।

এদিকে, সুপার ফোরে পাকিস্তান এবং বাংলাদেশের কাছে হেরে এরই মধ্যে ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে আফগানিস্তানের। তবে, ভারতের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় আফগানরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ