খেলা

ভারতকে হারিয়ে রূপকথার জন্ম দিল আফগান

 ভারতকে হারিয়ে রূপকথার জন্ম দিল আফগান
ভারতকে হারিয়ে রূপকথার জন্ম দিল আফগান

সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে এশিয়া কাপে রূপকথার জন্ম দিয়েছে আফগানিস্তান।

ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে আফগানদের এটাই প্রথম ঘটনা।

মঙ্গলবার দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শাহজাদের ১১৬ বলে ১২৪ রানের ঝড়ো ইনিংস এবং মোহাম্মদ নবীর ৫৬ বলে ৬৪ রানের দাপুটে ব্যাটে ভর করে ৮ উইকেটের বিনিময়ে ২৫২ রানের সংগ্রহ করে আফগানিস্তান।

আর ২৫৩ রানের লক্ষে খেলতে নামা ভারত আফগানদের আক্রমনাত্মক বোলিংয়ের সামনে থমকে গেছে ২৫২ রানেই। ফলে টাইতেই শেষ হয় ম্যাচটি।

ভারতের ব্যাটিং ইনিংসের শুরুটা লোকেশ রাহুল ও আম্বাতি রাইডু দুর্দান্ত করলেও শেষটা ছিল হতাশার। মিডল অর্ডারের ব্যর্থতায় আফগানদের সামনেও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ভারতের।

তারা যা করলেন: লোকেশ রাহুলের ৬০, আম্বাতি রাইডুর ৫৭ ও দিনেশ কার্তিকের ৪৪ রানের ইনিংসটি বাদে বাকিরা সবাই ছিলেন নিষ্প্রভ। ধোনি ফিরেছেন ৮ রানে, মানিশ পান্ডেও একই, কেদার যাদব ১৯ এবং কুলদীপ যাদব করেছেন ৯ রান। সিদ্ধার্থ কউল শূন্য ও খলিল ফিরেছেন ১ রান সংগ্রহে।

লোয়ার অর্ডারে রবিন্দ্র জাদেজা একাই যা লড়েছেন। তাতে আশা জাগলেও আখেরে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ভারত। শেষ ওভারে রশিদ খানের ৫ম বলে জাদেজা ২৫ রানে নজিবউল্লাহ জাদরানের হাতে ক্যাচ তুলে দিলে ২৫২ রানে অল আউট হয় ভারত।

উইকেট শিকারে আফগানদের হয়ে রশিদ খান, আফতাব আলম ও মোহাম্মদ নবী দুইটি করে এবং জাবেদ আহমাদির শিকার ছিল একটি।

মোহাম্মদ শাহজাদের ১১৬ বলে ১২৪ রানের ঝড়ো ইনিংস এবং মোহাম্মদ নবীর ৫৬ বলে ৬৪ রানের দাপুটে ব্যাটে ভর করে ৮ উইকেটের বিনিময়ে ২৫২ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। শাহজাদ তার ১২৪ রানের ইনিংসটি সাজাতে সহযোগিতা নিয়েছেন ১১টি চার ও ৭টি ছয়ের।

বল হাতে ভারতের হয়ে রবিন্দ্র জাদেজা ৩টি, কুলদীপ যাদব ২টি এবং খলিল রহমান, দীপক চাহার ও কেদার যাদব নিয়েছেন ১টি করে উইকেট নিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ