চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে লিওনেল মেসির জোড়া গোলে জিতেছে বার্সেলোনা। টটেনহামকে ৪-২ গোলে হারিয়েছে কাতালানরা। এদিকে, নেইমারের হ্যাটট্রিকে জয় পেয়েছে পিএসজি। রেড স্টার বেলগ্রেডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি।
ওয়েম্বলি স্টেডিয়ামে মেসির জাদুতে স্বাগতিক টটেনহামকে হারিয়েছে বার্সা। টানা তিন ম্যাচ জয়বঞ্চিত বার্সা টটেনহামের মাঠে অতিথি হিসেবে খেলতে গিয়ে বড় জয় তুলে নেয়। কুতিয়ো ও রাকিতিচের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে হ্যারি কেইনের গোলে দারুভাবে খেলায় ফেরে টটেনহাম।
তবে মেসি ম্যাচে নিজের প্রথম গোল করে বার্সার লিড বাড়িয়ে নেন। এরপর এরিক লামেলার গোলে ইংলিশ ক্লাবটি আবারো লড়াইয়ের আভাস দেয়। কিন্তু মেসি নিজেদর দ্বিতীয় গোল করে বার্সার জয় নিশ্চিত করে ফেলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: