অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান— তার বাঁ হাতের কনিষ্ঠা আঙ্গুলের ইনফেকশন ধীরে ধীরে কমে আসছে বলে জানা গেছে।
সাকিব আল হাসানকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আঙ্গুলের ইনফেকশন ভালো হয়ে গেলে অন্ততপক্ষে ছয় মাসের আগে অপারেশন করা যাবে না।
তবে, চিকিৎসকরা তাকে আশ্বস্ত করেছেন, আড়াই থেকে তিন মাস পর সাকিব খেলতে পারবেন।
যদি এরমধ্যে ব্যথা করে তখন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান চিকিৎসকরা।
এ বছরের জানুয়ারিতে ঢাকায় ত্রিদেশীয় সিরিজে খেলার সময় ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান।
ইনজুরি বেশি হওয়ায় সবশেষ এশিয়া কাপের ফাইনালের আগেই দেশে ফিরেছিলেন এ অলরাউন্ডার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: