খেলা

নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

 নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নেপালকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ অনুর্ধ্ব-১৮ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন।

রোববার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ নারী দল সাফ ফুটবলের ফাইনালে নেপালকে হারানোর প্রত্যয় নিয়ে মাঠে নামে বাংলাদশের মেয়েরা।

বাংলাদেশের মেয়েদের মনে ছিল অদৃশ্য দুঃখের ছোপ। এখনও ৫০ দিন হয়নি ভারতের বিপক্ষে সাফের ফাইনালে হেরেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলের মেয়েরা। সেই ক্ষতে প্রলেপ দিল স্বপ্না-মাসুরারা।

শিরোপা জয়ই লক্ষ্য নিয়েই খেলবে তারা ম্যাচের আগে জানান নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটন।

তবে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল দিয়ে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা কিছুটা এলোমেলো ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশের মেয়েরা কাঙ্খিত গোল পেয়ে যায়। এগিয়ে যায় ১-০ গোলে। ওই গোলে নিশ্চিত হয় অনূর্ধ্ব-১৮ মেয়েদের সাফ ফুটবলের শিরোপা।

গত বছরে ঢাকায় ডিসেম্বরে অনূর্ধ্ব-১৫ নারী সাফের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। সেই পদচিহ্ন অনুসরণের সুযোগ ছিল এবার অনূর্ধ্ব-১৮ নারী দলের সামনে। সুযোগ ছিল গক আগস্টে ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ মেয়েদের ভারতের কাছে হারের দুঃখ ভোলার। এমননি ২০১৬ সালে এই চাংলিমিথায় স্টেডিয়ামেই হেরে একপ্রকার নির্বাসনে ছিল মামুনুল ইসলামরা। মেয়েদের সামনে সুযোগ ছিল সেই দুঃখের স্মৃতিতে নতুন পদচিহ্ন আঁকার। অদৃশ্য কোন অভিশাপ থাকলে তাকে বিদায় করার। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

অনূর্ধ্ব ১৮ মেয়েদের সাফে নেপালকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার মাসুরা পারভিন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে অনায়াসে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। অনেকেই ধরেই নিয়েছিলেন ফাইনালে বাংলাদেশের মেয়েদের সামনে পাত্তাই পাবে না নেপাল দল। কিন্তু ম্যাচটা যে ফাইনাল, আর শিরোপার লড়াই কখনো বিনা যুদ্ধে হয় না, সেটা মনে করিয়ে দিয়েছে তারা।

প্রতিটা মুহূর্তে সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রাণী সরকারদের কাঁধে নিশ্বাস ভর করেছে হিমালয় কন্যারা। ম্যাচের উত্তেজনা ছিল এমন যে গোলের আগ পর্যন্ত সব সময় মনে হয়েছে ম্যাচটি জিততে পারে যেকোনো দলই। আর ৪৮ মিনিটে বাংলাদেশের গোলের পরও মনে হয়েছে নেপালের সমতায় ফেরা সময়ের ব্যাপার মাত্র। শেষ মিনিট পর্যন্ত উত্তেজনার ছিল চূড়ান্ত পর্যায়ে।

পাকিস্তানের জালে ১৭ গোল গোল দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ২-১ গোলে হারানোর পর সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। আজকের ম্যাচের আগেও বাংলাদেশের হাতে কাপ দেখছিল সবাই। কিন্তু এমন হাড্ডাহাড্ডি লড়াই করে শিরোপা জিততে হবে বাংলাদেশকে সেটা ভাবিনি কেউ।কোনো দলই যে অনেক গোলের সুযোগ তৈরি করেছে তা নয় বরং উভয় দলের ঝড়ের গতিতে ওঠা আক্রমণগুলো থেমেছে প্রতিপক্ষ বক্সের সামনে। দুই দলের ডিফেন্ডাররাই ছিল ম্যাচের প্রাণ। আর ৪৮ মিনিটে ম্যাচের মীমাংসা তো করে দিয়েছেন বাংলাদেশের এক ডিফেন্ডারই-মাসুরা। মাঝমাঠের একটু ওপর থেকে মনিকা চাকমার নেয়া ফ্রি কিক গোলমুখের সামনে থেকে হেডে জালে জড়িয়েছেন এই সেন্টারব্যাক। টুর্নামেন্টে এটিই তার প্রথম গোল। এটিই বিজয় এনে দিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ