খেলা

স্প্যানিশ লিগ: আবারো হোঁচট খেল বার্সা

স্প্যানিশ লিগ: আবারো হোঁচট খেল বার্সা
স্প্যানিশ লিগ: আবারো হোঁচট খেল বার্সা

স্প্যানিশ লিগে আবারো হোঁচট খেলো বার্সেলোনা। মেসির গোলে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ এ ড্র করেছে কাতালানরা।

এদিকে, ফ্রেঞ্চ লিগে এমবাপের চার গোলে লিওঁকে ৫-০ তে উড়িয়ে দিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।

লা লিগায় জয়ের দেখা পাচ্ছে না বার্সা। গত মাসে রিয়াল সোসিয়েদাদকে হারানোর পর লিগে চার ম্যাচে জয় বঞ্চিত হলো এনরিকের শিষ্যরা।

জেরার্ড পিকের ভুলে খেলার শুরুতেই বার্সার গোলপোস্টের কাছে বল পেয়ে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন এজিকুয়েল গ্যারে।

বিরতির আগেই ২০ গজ দূর থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান মেসি।

কিন্তু ম্যাচ জিতে সেভিয়াকে পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে সরাতে পারেনি স্প্যানিশ লিগের জায়ান্টরা।

এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এমবাপে ঝড়ে উড়ে গেছে লিঁও।

নেইমারের প্রথমার্ধের পেনাল্টিতে লিড নেয়ার পর পিএসজি ডিফেন্ডার কিমপেম্বে আর লিঁওর মিডফিল্ডার টুসার্ট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

দ্বিতীয়ার্ধে তেরো মিনিটের পার্থক্যে চারটি গোল করেন এমবাপে।

ফরাসি স্ট্রাইকারের হ্যাটট্রিকে লিগ ওয়ানে শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখলো পিএসজি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ