খেলা

ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি- রোনালদো

ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি- রোনালদো
ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি- রোনালদো

এবারও ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপ মাতানো লুকা মদ্রিচ, কিলিয়ান এমবাপে ও হ্যারি কেইন।

এ বছরের ব্যালন ডি অরের মনোনয়নপ্রাপ্তদের তালিকায় আধিপত্য রিয়াল মাদ্রিদের।

মাদ্রিদের ক্লাবটি থেকে সবচেয়ে বেশি আট জন মনোনয়ন পেয়েছেন।

এর মধ্যে এ মৌসুমে ইউভেন্টাসে যোগ দেয়া ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও আছে। ২০০৮ সাল থেকে ব্যালন ডি অরের ট্রফি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন রোনালদো-মেসি।

রোনালদোর মতো তাই এবারের প্রাথমিক তালিকায় রয়েছে লিওনেল মেসির নামও। যদিও রোনালদো-মেসির রাজত্বে হানা দিয়ে এ বছর ইউরোপ সেরা ও ফিফার বর্ষসেরার ট্রফি জিতেছেন লুকা মদ্রিচ।

ব্যালন ডি অরের জন্যও ক্রোয়েশিয়ার অধিনায়ক মনোনয়ন পেয়েছেন।

এছাড়া রাশিয়া বিশ্বকাপ মাতানো কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, থিবো কর্তোয়া, পল পগবা, এডিনসন কাভানিরা আছেন ত্রিশ জনের প্রাথমিক তালিকায়।

মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সালাহ, লুইস সুয়ারেজ, নেইমার, বেইল, বেনজিমারাও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ