ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ। ১২ অক্টোবর ঢাকায় আন্তর্জাতিক এ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ফিলিস্তিনিরা খেলবে তাজিকিস্তানের সঙ্গে।
কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে গ্যালারিপূর্ণ দর্শককে উদযাপনের উপলক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ দল। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই পিছিয়ে পড়ে লাল-সবুজরা। সুফিল-জীবনরা এরপর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকেন।
তবে দারুণ কিছু সুযোগ তৈরি করেও পর্যাপ্ত ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে গোল করতে পারেননি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে নতুন উদ্যোমে গোলশোধের চেষ্টা চালায় জেমি ডে'র শিষ্যরা। পাল্টা আক্রমণে যায় ফিলিস্তিনও। কিন্তু বাংলাদেশের রক্ষণের খেলোয়াড়দের দৃঢ়তায় বারবার গোলবঞ্চিত হয় ফিলিস্তিনিরা।
যদিও ইনজুরি টাইমে মূহুর্তের অসতর্কতায় আরেকটি গোল হজম করে বসে বাংলাদেশ দল। শেষপ্রান্তের সেই গোলে ফাইনালে খেলা নিশ্চিত করে ফেলে ফিলিস্তিন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: