খেলা

ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি

ইতালি
ইতালি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এবার ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি। এ নিয়ে রবার্তো মানচিনির শিষ্যরা টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকলো।

সবশেষ নেশন্স লিগের ম্যাচে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরেছিল ইতালি। আটটি পরিবর্তন এনে সেবার একাদশ সাজিয়েছিলেন মানচিনি। ইতালির কোচ এবারও পরীক্ষামূলক দল খেলিয়েছেন। ইউভেন্টাস উইঙ্গার ফেডেরিকো বার্নারদেশির জোরালো শটে বিরতির পর এগিয়ে যায় ইতালি।

এর সাত মিনিটের মধ্যে রুসলান ম্যালিনোভস্কির গোলে সমতায় ফেরে ইউক্রেন। শেভচেঙ্কোর শিষ্যরা ইতালিকে আর গোল করতে দেয়নি ম্যাচে।

শেষ ১২ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে আজ্জুরিরা। ড্র হওয়া এ ম্যাচের ৪৩ মিনিটে খেলা থামিয়ে আগস্টে ইতালির জেনোয়ায় ব্রিজ ধসে নিহত ৪৩ জনকে স্মরণ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ