উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইতালি।
দায়িত্ব নেয়ার পর থেকে ইতালির হয়ে জয়ের দেখাই পাচ্ছিলেন না কোচ রবার্তো মানচিনি। লিগ-এ তে গ্রুপ তিনের ম্যাচে ইনজুরি টাইমে ক্রিশ্চিয়নো বিরাঘির করা গোলে কাঙ্খিত সেই জয় পান তিনি।
এই মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচে এটি আজ্জুরিদের প্রথম জয়। নেশন্স লিগেও এর আগে জয় পায়নি মানচিনির শিষ্যরা।
এদিকে, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
হ্যাম্পডেনে স্কটিশদের রক্ষণের দুর্বলতার সুযোগ নিতে ভুল করেনি পর্তুগিজরা।
ধীরে শুরু করলেও বিরতির আগেই হেল্ডার কস্তার নৈপূণ্যে ডেডলক ভাঙে রোনালদোহীন পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে অ্যালেক্স ম্যাকলিশের শিষ্যদের দুর্দশা আরো বাড়িয়ে দেন এডের ও ব্রুমা।
ইনজুরি টাইমে নেইস্মিথ স্কটল্যান্ডের হয়ে সান্ত্বনা গোল করেন। শেষ আট ম্যাচে এটি স্কটিশদের ষষ্ঠ হার।