স্পেনের মাটিতে ৩১ বছর পর জয় পেল ইংল্যান্ড ফুটবল দল। উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইংলিশরা জিতেছে ৩-২ গোলে।
সেভিয়ায় প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। রাহিম স্টার্লিং একাই দুই গোল করেন। ইংলিশদের অন্য গোলটি মার্কাস র্যাশফোর্ডের। তবে তিন গোলে পিছিয়ে যাওয়ার পরও হাল ছাড়েনি স্পেন।
বিরতির পর দুটি গোল করে খেলা জমিয়ে তোলে স্বাগতিকরা। আলকাসেরের গোলে ব্যবধান কমানোর পর, রামোসের ইনজুরি টাইমের গোলে ইংল্যান্ডকে শেষ পর্যন্ত ব্যস্ত রাখে স্প্যানিশরা।
সবশেষ ১৯৮৭ সালে স্পেনের মাটিতে স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়েছিল ইংলিশরা। আর প্রতিযোগিতামূলক ফুটবলে ২০০৩ সালের পর এই প্রথম ঘরের মাটিতে হারলো স্পেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: