খেলা

তাজিকিস্তানে বাংলাদেশের মেয়েরা

তাজিকিস্তানে বাংলাদেশের মেয়েরা
তাজিকিস্তানে বাংলাদেশের মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলতে তাজিকিস্তান গেছে বাংলাদেশের মেয়েরা। ২৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।

ডি-গ্রুপের অন্য দুই ম্যাচে ২৬ অক্টোবর চাইনিজ তাইপে ও ২৮ অক্টোবর তাজিকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাছাইয়ে খেলা ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ যাবে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে চারটি দল ২০১৯ সালে থাইল্যান্ডে হতে যাওয়া মূলপর্বে খেলার সুযোগ পাবে। প্রথম রাউন্ডের বাধা পেরুতে গ্রুপ পর্বেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় ২০০৪ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ও ২০০২ সালের রানার্সআপ চাইনেজ তাইপে পড়েছে বাংলাদেশের গ্রুপে। সঙ্গে রয়েছে স্বাগতিক তাজিকিস্তান।

তবে শক্তিশালী এই দলগুলোকে মোকাবেলার জন্য মেয়েরা প্রস্তুত বলে জানিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ