খেলা

ফিক্সিং নিয়ে ডকুমেন্টারি প্রচার করল আল-জাজিরা

ফিক্সিং নিয়ে ডকুমেন্টারি প্রচার করল আল-জাজিরা
ফিক্সিং নিয়ে ডকুমেন্টারি প্রচার করল আল-জাজিরা

ফিক্সিং নিয়ে নতুন ডকুমেন্টারি প্রচার করে আবারো ক্রিকেট ম্যাচের বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আল-জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির রিপোর্ট অনুযায়ী,২০১১-১২ মৌসুমে ১৫টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ২৬টি স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। এরমধ্যে বাংলাদেশের একটি ম্যাচও রয়েছে।

আইসিসি ওইসব ফিক্সিংয়ের প্রমাণ চেয়ে আবারো আল-জাজিরায় আপিল করেছে।

ডকুমেন্টারির শেষপ্রান্তে আল-জাজিরা জানিয়েছে, যাবতীয় তথ্য-প্রমাণসহ প্রতিবেদনের অনুলিপি ইন্টারপোলকে দেয়া হয়েছে।

রোববার থেকে প্রচারিত ‘ক্রিকেটস ম্যাচ ফিক্সার্স: দ্য মুনাওয়ার ফাইলস’ নামে ওই ডকুমেন্টারি অনুয়ায়ী ২০১১-১২ মৌসুমে ইংল্যান্ড-ভারতের লর্ডস টেস্ট,দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপ টাউন টেস্টসহ ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ৫টি ও ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩টি ম্যাচে ফিক্সিং হয়েছে। এর মধ্যে ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ের ম্যাচটিও রয়েছে। অভিযুক্ত ফিক্সার মুনাওয়ারের সঙ্গে দিনেশ কাম্বাত আর দিনেশ কালগির মধ্যে বিভিন্ন ম্যাচের সময় ফোনালাপের অডিও আর গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও থেকে এসব তথ্য বের করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।

এ বছরের মে মাসে ফিক্সিং নিয়ে প্রকাশিত প্রথম অনুসন্ধানিমূলক ডকুমেন্টারিতে মুনাওয়ারকে বাজিকর হিসেবে চিহ্ণিত করার পর এবার তাকে দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির সদস্য বলে দাবি করেছে আল-জাজিরা।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন রঙ্গনা হেরাথ।

শ্রীলঙ্কার অভিজ্ঞ এই স্পিনার ইংল্যান্ডের বিপক্ষে গলে প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন। ৬ নভেম্বর পাঁচ দিনের ম্যাচটি মাঠে গড়াবে।

বাঁহাতি এই স্পিনার লঙ্কান বোর্ডকে জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পরের দুটি টেস্টে খেলবেন না তিনি। ১৯৯৯ সালে গল আন্তর্জাতিক স্টেডিয়ামেই টেস্ট ক্রিকেটে হেরাথের পথচলা শুরু।

সেই থেকে সাদা পোশাকে ৪৩০টি উইকেট নিয়েছেন তিনি। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী দশ ক্রিকেটারের মধ্যে অন্যতম হেরাথ।

গল স্টেডিয়ামে দারুণ এক রেকর্ড ছোঁয়ার সুযোগ রয়েছে হেরাথের সামনে।

শ্রীলঙ্কার সর্বকালের সেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরনের একশ উইকেট নেয়ার কীর্তি রয়েছে এই মাঠে। আর একটি উইকেট পেলেই মুরালির মতোই গলে একশ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন হেরাথ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ