ইংলিশ প্রিমিয়ার লিগে জার্মান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ত্রিশটি গোল এখন মেসুত ওজিলের।
মাঝমাঠে নিজের সেরা খেলা দেখিয়ে লেস্টার সিটির বিপক্ষে গানারদের ৩-১ গোলের জয় এনে দিয়েছেন তিনি।
বেয়েরিনের আত্মঘাতী গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। তবে ওজিল নৈপূণ্যে সব ধরনের প্রতিযোগিতায় মৌসুমে টানা দশম জয় পেয়েছে উনাই এমেরির শিষ্যরা।
এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ হওয়ার আগেই গানারদের সমতায় ফেরান জার্মান মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে অবেমেয়াংয়ের গোল দুটিও বানিয়ে দেন ওজিল। আর্সেনালের মাঝমাঠের অন্যতম সেরা এই কারিগড়ের পাস থেকে গানারদের দ্বিতীয় গোলটি করেন অবেমেয়াং। অবেমেয়াংয়ের দ্বিতীয় গোলের পেছনেও ছিলেন ওজিল।
প্রিমিয়ার লিগে নিজের শেষ চার ম্যাচে তিন গোল পেয়েছেন তিনি। এর আগের বাইশ ম্যাচে সমান তিন গোল করেছিলেন ওজিল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: