খেলা

ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে টাইগ্রেসরা

ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে  টাইগ্রেসরা
ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে টাইগ্রেসরা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ-মঙ্গলবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে বাংলাদেশ দল।

আগামী ৯ নভেম্বর থেকে শুরু হবে মেয়েদের বিশ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছেন সালমা বাহিনী।

ওয়েস্ট ইন্ডিজে ভালো করার প্রত্যয় টাইগ্রেসদের।

যাওয়ার আগে ছেলেদের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন সালমারা। জয় না পেলেও খেলোয়াড়দের পারফরমেন্সে সন্তুষ্ট দলের অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন, আবহাওয়া, উইকেট সবই নারী ক্রিকেট দলের অজানা। তাই টুর্নামেন্ট শুরুর ১০-১২ দিন আগেই ক্যারিবীয় অঞ্চলে যাওয়া বলে জানান সালমা।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো না করলেও এশিয়া কাপ জেতার পর থেকেই দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে বলে ধারণা দলের ম্যানেজার ফাহিমের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ