জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডের স্কোয়াডে ডাক পেয়েছেন সৌম্য সরকার। অতিরিক্ত সদস্য হিসেবে দলে জায়গা পেয়েছেন তিনি। ২৬ অক্টোবর চট্টগ্রামেই হবে সিরিজের শেষ ওয়ানডেটি।
খুলনায় জাতীয় লিগের ম্যাচ খেলছিলেন সৌম্য। লিগের মাঝপথেই তাকে জাতীয় দলে ডাকা হলো। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সৌম্য দারুণ এক শতক হাঁকিয়েছিলেন। বল হাতেও ছিলেন সফল। উইকেট না পেলেও, ৫ ওভার বল করে সৌম্য মাত্র ৯ রান দিয়েছিলেন।
এর আগে এশিয়া কাপের সময়ও জাতীয় লিগের মাঝপথে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন সৌম্য।
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, জাতীয় লিগ ও প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে সফল সৌম্যকে আরেকবার সুযোগ দিতেই তাকে তৃতীয় ওয়ানডের স্কোয়াডে নেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: