চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ইউভেন্টাস। জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদও। এছাড়া লিগের আলাদা ম্যাচে জিতেছে ম্যানচেস্টার সিটি, রোমার মতো নামকরা ক্লাবগুলো।
নিজের সাবেক ক্লাব ম্যানইউর মাঠে ফিরে দারুণ খেলা দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দিবালাকে নিয়ে শুরু থেকে পর্তুগিজ তারকা ইউভেন্টাসের হয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকেন। এর ফলস্বরূপ দিবালার ১৭ মিনিটের গোলে লিড নিয়ে নেয় ইতালিয়ান ক্লাবটি। উত্তেজনাপূর্ণ ম্যাচে অবশ্য আর গোল হয়নি।
এদিকে, অনেকদিন পর জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা ও মার্সেলো ভিয়েরার গোলে ভিক্টোরিয়া প্লজেনকে ২-১ ব্যবধানে হারিয়েছে গত তিন আসরের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: