খেলা

ইমরুল-সৌমের হাত ধরে এগুচ্ছে বাংলাদেশ

ইমরুল-সৌম্যের ব্যাটিংয়ে বাংলাদেশ শক্ত অবস্থানে
ইমরুল-সৌম্যের ব্যাটিংয়ে বাংলাদেশ শক্ত অবস্থানে

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের ৩য় ও শেষ ম্যাচে জয়ের জন্য জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শূন্য রানে জার্ভিসের বলে লিটন দাস আউট হলে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। তবে ওয়ানডাউনে নামা সৌম্য সরকারকে নিয়ে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

টানা তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন ইমরুল। আর সৌম্য খেলছেন ৩৩ রানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার দুপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২৮৬ রান করে সফরকারীরা। ১৪৩ বল থেকে ১০টি চার ও একটি ছক্কার মারে ক্যারিয়ার সেরা ১২৯ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামস। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এই ম্যাচ জিতলেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে সক্ষম হবে মাশরাফি বাহিনী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ