খেলা

রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরেছে ইউভেন্টাস

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ইতালিয়ান সিরি আ'য় জয়ে ফিরেছে ইউভেন্টাস। এম্পাওলিকে ইউভরা হারিয়েছে ২-১ গোলে।

এম্পাওলির মাঠে শুরুতে পিছিয়ে পড়েও জয় তুলে নেয় ইউভেন্টাস। ১৬ গজ দূর থেকে কাপুতোর নেয়া শটে এগিয়ে যায় এম্পাওলি।

কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় ইতালিয়ান সিরি আ'র শীর্ষ ক্লাবটি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান পর্তুগিজ তারকা।

রোনালদোর দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো। ২৫ গজ দূর থেকে অসাধারণ এক শটে এম্পাওলির গোলপোস্টের টপ-কর্নারে বল জড়ান তিনি।

এ জয়ে চলতি মৌসুমে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো ইউভেন্টাস। এবার এ নিয়ে তিন ম্যাচে পিছিয়ে পড়েও শেষমেষ জয় তুলে নিতে পেরেছে ইউভরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ