অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারিয়ে এ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
ললিতপুর আনফা কমপ্লেক্সে ইবনে আহাদের গোলে ২ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। ৩১ মিনিটে নেপালের খেলোয়াড়কে বাধা দেয়ায় বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমাকে লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে খেলায় সমতা ফেরায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাজনের আচমকা গোলে খেলায় আবারো এগিয়ে যায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। ১ নভেম্বর ভারতের বিপক্ষে সেমিফাইনালে লড়বে বাংলাদেশ দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: