খেলা

চিকিৎসার অভাবে মুমূর্ষু ক্রিকেটার চামেলি

নারী ক্রিকেটার চামেলী খাতুন
নারী ক্রিকেটার চামেলী খাতুন

অর্থের অভাবে অস্ত্রোপচার করাতে পারছেন না এক সময়ে নিয়মিত জাতীয় দলে খেলা নারী ক্রিকেটার চামেলী খাতুন। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় চামেলীকে দেশের বাইরে গিয়ে সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর জন্য জন্য প্রয়োজন কমপক্ষে ১০ লাখ টাকা।

আট বছর আগে খেলতে গিয়ে পাওয়া চোটের সঙ্গে চামেলীর মেরুদন্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় তার শরীরের ডান দিক অবশ হয়ে যাচ্ছে।

২০১১ সালে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলা এ নারী ক্রিকেটারের অভাবের সংসারে ব্যয়বহুল এই সার্জারি করানোর ক্ষমতা নেই কারো। বাংলাদেশ আনসার ভিডিপিতে চামেলীর চাকরিই যা একটা অবলম্বন ছিল। কিন্তু অসুস্থতার কারণে সেটিও আর করতে পারছেন না তিনি।

পুরুষ খেলোয়াড়দের কিছু হলে ক্রিকেট বোর্ড দায়িত্ব নিলেও নারী ক্রিকেটারদের বেলায় বিসিবিসহ অন্য ক্রীড়া সংগঠনগুলো এগিয়ে না আসায় হতাশ চামেলী।

রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায় বিছানায় কাতরানো চামেলী জানান, কোনো উপায় না পেয়ে উন্নত চিকিৎসার জন্য সবার সহযোগিতা চাইতে হচ্ছে তার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ