রিয়াদ মাহরেজের একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। টটেনহাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে লিগের শীর্ষে ফিরেছে সিটিজেনরা। এদিকে ইতালিয়ান লিগে মাওরো ইকার্দির জোড়া গোলে জিতেছে ইন্টার মিলান।
টটেনহামে অতিথি হয়ে খেলতে গিয়ে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। সিটিজেনদের হয়ে মৌসুমে নিজের পঞ্চম গোলের দেখা পান মাহরেজ। রহিম স্টারলিংয়ের ক্রস পেয়ে খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই দলকে এগিয়ে নেন সাবেক লেস্টার সিটি ফরওয়ার্ড। নিজের গোলটি হেলিকপ্টার বিধস্ত হয়ে প্রাণ হারানো লেস্টার সিটি ক্লাবের মালিক ভিচাই শ্রীভাদ্দানাপ্রভাকে উৎসর্গ করেন তিনি।
এদিকে, লাজ্জিওর মাঠে ইকার্দি জাদুতে ৩-০ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান। এ জয়ে ইতালিয়ান সিরি আ'য় পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ইন্টার। চলতি মৌসুমে আর্জেন্টাইন তারকা ইকার্দি ইতালিয়ান লিগে চার ম্যাচে ছয়টি গোল পেয়েছেন। ইন্টার মিলানের অন্য গোলটি ব্রোজোভিচের।