ভারতকে টাইব্রেকে ৫-৩ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশ। সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলে, পেনাল্টি শ্যুট আউটে ।
নেপালের কাঠমান্ডুতে পরিসংখ্যানে ভারতের চেয়ে এগিয়ে থেকে খেলতে নামলেও প্রথমার্ধেই গোল খেয়ে বসে বাংলাদেশের কিশোররা। শৈলসের গোলে ভারত জয় নিয়েই মাঠ ছাড়বে, এমটা যখন মনে হচ্ছিল তখন ইনজুরি টাইমে পেনাল্টি পায় লাল-সবুজরা। হারতে থাকা ম্যাচে আশিকুর রহমানের গোলে ১-১ এর সমতা এনে আত্মবিশ্বাস বেড়ে যায় মোস্তফা পারভেজের শিষ্যদের।
নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হলে খেলা পেনাল্টি শ্যুট আউটে গড়ায়। টাইব্রেকে সবগুলো শটেই লক্ষ্যভেদ করে বাংলাদেশের কিশোররা। কিন্তু প্রথম দুটি শট মিস করায়, পরের গুলো জালে জড়িয়েও ৫-৩ গোলে হার মানে ভারতের অনূর্ধ্ব-১৫ দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: