সিলেটে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা।
সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ দিয়েই টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হলো।
ওয়ানডেতে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর টেস্ট সিরিজেও জয় দিয়েই শুরু করতে মাঠে নেমেছে বাংলাদেশ।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিলেটের টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক জয় দিয়ে রাঙানোর প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ।
আজকের ম্যাচে বাংলাদেশের টেস্ট অভিষেক হলো আরিফুল হক, নাজমুল ইসলাম অপুর। আর জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হলো ব্র্যান্ডন মাভুতার।
বাংলাদেশের একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ।
জিম্বাবুয়ের একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চ্যারি, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা (উইকেটরক্ষক০, ব্র্যান্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইলি জারভিস, টেন্ডাই চাতারা।